April 8, 2026, 10:58 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বগুড়ায় পাটকলের গুদামে অগ্নিকাণ্ড, বিপুল পরিমাণ পাট ভস্মীভূত

বগুড়ায় পাটকলের গুদামে অগ্নিকাণ্ড, বিপুল পরিমাণ পাট ভস্মীভূত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

বগুড়া সদরে একটি পাটকলের গুদামে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পাট ভস্মীভূত হয়েছে। বগুড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, মানিকচক বাজারে খন্দকার জুটমিলের গুদামে গতকাল বুধবার এ অগ্নিকাণ্ড হয়। ওই জুটমিলের মালিক শাহাদত হোসেন সাজু জানান, সকাল ৯টার দিকে একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে গুদামে থাকা প্রায় ১০ হাজার মণ পাট পুড়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। ফায়ার সার্ভিস কর্মকর্তা বজলুর রশিদ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়েছে। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, ঘটনার পরপরই সেখানে গিয়েছিলাম। গুদামের অর্ধেক পাট পুড়ে গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর