April 17, 2026, 10:37 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

প্রথম সপ্তাহেই ৭ কোটি ঘরে তুলবে হাসিনা পার্কার?

প্রথম সপ্তাহেই ৭ কোটি ঘরে তুলবে হাসিনা পার্কার?

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মুক্তির প্রথম সপ্তাহেই ৭ থেকে ৮ কোটি ঘরে তুলবে অপূর্ব লখিয়া পরিচালিত হাসিনা পার্কার- এমনটাই দাবি ভারতীয় বক্স অফিস বিশ্লেষক গিরিশ জোহরের।

মুক্তির আগে থেকেই নানা কারণে আলোচিত ভারতের শীর্ষ নারী সন্ত্রাসী হাসিনা পার্কারের আত্মজীবনী নির্ভর সিনেমাটি। ভারতের কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারও যুক্ত অপরাধ জগতের সঙ্গে।

প্রথম থেকেই হাসিনা পার্কারএ হাসিনার চরিত্রে নজর কেড়েছেন হাফ গার্লফ্রেন্ড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর, অঙ্কুর ভাটিয়া প্রমুখ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২২ সেপ্টেম্বর প্রায় ১১০০ হলে মুক্তি পাচ্ছে ছবিটি। টুইট পোস্টে বক্স অফিস বিশ্লেষক গিরিশ জোহর লিখেছেন, শুক্রবার মুক্তির প্রথম দিনেই কমপক্ষে ২ কোটি আয় করবে হাসিনা পার্কার। প্রথম সপ্তাহে এ আয় ছাড়িয়ে যাবে ৭ থেকে ৮ কোটি।

সম্প্রতি হাসিনা পার্কার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও ছবিটির প্রযোজকের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এজেটিএম। সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের পোশাক নির্মাণকারী এ প্রতিষ্ঠানটি মামলায় দাবি করেছে, সিনেমার প্রচারণায় তাদের প্রতিষ্ঠানকে চুক্তি মোতাবেক উপস্থাপণ করা হয়নি। ২৬ অক্টোবর আদালতে অনুষ্ঠিত হবে এ মামলার শুনানি।

পাশের বাড়ির মেয়ে ইমেজ ভেঙে সন্ত্রাসী হাসিনা পার্কারের চরিত্রে কতটা দর্শক মাতাতে পারবেন  শ্রদ্ধা তা জানতে হলে দর্শককে অপেক্ষা করতে হবে আর মাত্র একটি দিন।

Share Button

     এ জাতীয় আরো খবর