April 13, 2026, 8:20 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বেনাপোলে পৌঁছালো বন্ধন এক্সপ্রেস

বেনাপোলে পৌঁছালো বন্ধন এক্সপ্রেস
বেনাপোল থেকে এনামুল হক

mostbet


কলকাতা থেকে ছেড়ে আসা বন্ধন এক্সপ্রেস (দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস) পৌঁছালো যশোরের বেনাপোল স্থলবন্দরে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বেলা দেড়টায় বেনাপোল বন্দরে এসে পৌঁছায় ট্রেনটি। এর আগে বেলা সোয়া ১১টায় শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি।

এদিকে বেলা বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু, কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম ও খুলনা-কলকাতা রেলপথে ‘বন্ধন এক্সপ্রেস’ এর  উদ্বোধন করা হয়।  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ও ভারতের প্রধানমন্ত্রী ভবন থেকে নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে অংশ নেন।  এসময় ভৈরবে রেল সেতুর নিচে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  রেলমন্ত্রী  মুজিবুল হক ঢাকা, কলকাতা ও  দিল্লির সঙ্গে ভিডিও কনফারেন্সে  যুক্ত হয়ে উদ্বোধন কার্যক্রম চালান।  ভারতীয় লাইন অফ ক্রেডিট (এলওসি)’র অর্থায়নে এই সেতুগুলো নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শেষে সেতুটি খুলে দেওয়া হয়েছে। একটি  ডেমু ট্রেন দিয়ে ভৈরব সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর