April 17, 2026, 12:09 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

দেশে ফিরছেন ডিপজল

দেশে ফিরছেন ডিপজল

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অভিনেতা ও প্রযোজক ডিপজল বিকাল ৫টার ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন। বর্তমানে তিনি ভালো আছেন। এমনটিই জানিয়েছেন অভিনেতা ডিপজলের কন্যা অলিজা মনোয়ার। এক মাসের বেশি সময় সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডিপজল। গত ৩০শে অক্টোবর দুপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডিপজলের হার্টের বাইপাস সার্জারি হয়। হৃদরোগে আক্রান্ত এ অভিনেতার সফল অস্ত্রোপচার হওয়ার পর বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়েছেন বলেও জানিয়েছেন অলিজা।

উল্লেখ্য, গত ১৯শে সেপ্টেম্বর বিকালে বাসায় হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ২৫শে সেপ্টেম্বর তার এনজিওগ্রাম সম্পন্ন হয়। এরপর সেখানকার কর্তব্যরত ডাক্তার তার হার্টে বেশ কয়েকটি ব্লক পান। সেই সঙ্গে হার্টে পানি জমে থাকায় বাইপাস সার্জারির জন্য আরো কিছুদিন সময় নেয়ার পরামর্শ দেয়া হয়। অবশেষে ৩০শে অক্টোবর সফলভাবে তার হার্টের বাইপাস সার্জারি হয়। প্রসঙ্গত, ডিপজলকে সর্বশেষ দেখা গেছে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে। গত মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী। আরো অভিনয় করেন বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। সামনে তার অভিনীত ‘এক কোটি টাকা’ নামে আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ।

Share Button

     এ জাতীয় আরো খবর