March 8, 2026, 12:07 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঘনিষ্ঠ ছবি ভাইরালের পর ভেঙে পড়েছিলেন মাহিরা

ঘনিষ্ঠ ছবি ভাইরালের পর ভেঙে পড়েছিলেন মাহিরা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

pin up pinup

রণবীর কাপুরের সঙ্গে মাহিরা খান ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন নিউইয়র্কে। খোলামেলা পোশাক পড়ে এ অভিনেতার সঙ্গে ধূমপানও করছেন। এমন ছবি গেলো সেপ্টেম্বর মাসে ভাইরাল হয়ে পড়ে অনলাইনে। আর এর মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েন মাহিরা। বিশেষ করে পাকিস্তানের অভিনেত্রী হওয়ায় সে দেশে বেশ সমালোচিত হয়েছেন তিনি। মুসলিম অভিনেত্রীর এমন ছবি প্রকাশের পর ঝড় বয়ে যায় মাহিরার ওপর।  সে সময় নাকি বেশ ভেঙে পড়েছিলেন এ অভিনেত্রী।

তেমনটাই তিনি জানিয়েছেন সম্প্রতি। একটি সাক্ষাৎকারে তিনি জানান, যখন ছবিটি ভাইরাল হলো তখন আমি প্রতিদিনই ভাবতাম এ বিষয়ে কিছু বলবো। কিন্তু প্রতিবারই পিছিয়ে যেতাম। আমি বেশ ভেঙে পড়েছিলাম তখন। আসলে এ ছবিটি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে সেটা ভাবতে পারিনি। এমনকি আমার পরিবারও অসন্তোষ প্রকাশ করেছিলো। আমি পরিবারের কাছে ক্ষমাও চেয়েছি। আমি বুঝেছি হয়তো আমার ভক্তরা এমন ছবি মেনে নিতে পারেননি। এরকম আর হবে না বলেও আমি কথা দিচ্ছি।

Share Button

     এ জাতীয় আরো খবর