April 7, 2026, 7:26 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

হিলি স্থলবন্দর দিয়ে নতুন পেঁয়াজ আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে নতুন পেঁয়াজ আমদানি শুরু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারতীয় নতুন পেঁয়াজ আমদানি। গত দুই দিনের ব্যবধানে বন্দরের পাইকারি বাজারে প্রকার ভেদে কেজিতে দাম কমেছে ১০ টাকা। ভারতের ব্যাঙ্গালোর, নাসিক এর পাশাপাশি এখন ইন্দোর থেকেও আমদানি হচ্ছে পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছে দাম কমায় কেনা বেচা বৃদ্ধি পেয়েছে। এদিকে ভারতের মোকাম গুলো থেকে নতুন পেঁয়াজ আসতে শুরু করায় হিলি স্থলবন্দরে বেড়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। সাতদিন আগে হিলি বন্দরে যে পেয়াজ বন্দরের পাইকারী বাজারে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকায় এখন সেই পেয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। কয়েক দিন আগে এই বন্দর দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেয়াজ আমদানি হলেও বর্তমানে আমদানি হচ্ছে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়ে যাওয়াই কমতে শুরু করেছে দেশে পেঁয়াজের দাম। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান জানান, স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজ পাইকারী ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের আমদানি আরো বাড়বে। সেই সাথে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

Share Button

     এ জাতীয় আরো খবর