March 23, 2026, 8:48 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জাপানের বিপক্ষে ব্রাজিল দলে অনিশ্চিত কৌতিনিয়ো

জাপানের বিপক্ষে ব্রাজিল দলে অনিশ্চিত কৌতিনিয়ো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চোটের কারণে জাপানের বিপক্ষে ব্রাজিলের ফিলিপে কৌতিনিয়োর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে চার দিন পর ইংল্যান্ডের বিপক্ষে লিভারপুলের এই মিডফিল্ডার খেলতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক।

ঊরুর চোটের কারণে লিভারপুলের হয়ে গত তিন ম্যাচে খেলতে পারেননি কৌতিনিয়ো। তবে দুটি প্রীতি ম্যাচের জন্য যোগ দিয়েছেন জাতীয় দলে।

আগামী শুক্রবার ফ্রান্সের লিলে জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। চার দিন পর ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে তিতের দল।

চিকিৎসক রদ্রিগো লাসমার গত সোমবার জানিয়েছেন, কৌতিনিয়ো এখনও বল নিয়ে অনুশীলন করেননি।

“কৌতিনিয়ো বাঁ-ঊরুর অ্যাবডাক্টরে পেশির চোটে ভুগছে। সেরে ওঠার চূড়ান্ত ধাপে আছে সে। আমরা জানতাম যে সে পুরোপুরি ফিট নাও হতে পারে। কিন্তু আমরা চেয়েছি সেরে উঠার চূড়ান্ত ধাপটায় সে আমাদের সঙ্গে থাকুক।”

“জাপানের বিপক্ষে তার খেলার সম্ভাবনা খুবই কম। তবে ইংল্যান্ডের বিপক্ষে তার খেলা নিশ্চিত করতে কাজ করছি আমরা।”

Share Button

     এ জাতীয় আরো খবর