April 13, 2026, 2:42 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সিলেটে নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে নিহত ৬

সিলেটে নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে নিহত ৬

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিলেটের কানাইঘাটে নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে ভূমি ধসে পাঁচ মাদ্রাসা ছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, কানাইঘাট উপজেলার চা-ালা বাংলাটিলা এলাকার লোভাছড়া নদীর তীরে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাংলাটিলা এলাকার ইউনূস আলীর ছেলে জাকির (১৬), আলমাস মিয়ার দুই ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মুসাব্বির আলীর ছেলে মারুফ (১৩), আনা মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) এবং আবদুল বারীর ছেলে সুন্দর আলী (৩৫)। নিহতদের মধ্যে প্রথম পাঁচজন ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আর সুন্দর আলী ওই এলাকারই বাসিন্দা। পুলিশ কর্মকর্তা শামসুল আলম বলেন, ওই মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে স্থানীয়ভাবে মেলার আয়োজন করা হয়। ওই আয়োজনের জন্য টাকা সংগ্রহ করতে মাদ্রাসা ছাত্রদের দলটি লোভাছড়া নদীর তীরে পাথর সংগ্রহ করতে যায়। লোভাছড়া নদীর পানি শুকিয়ে আসায় তলদেশে অনেক পাথর বেরিয়ে এসেছে। সেই পাথর তুলতে গিয়েছিল ওরা, যাতে পাথর বিক্রি করে টাকা জোগাড় করা যায়। তারা নদীর তলদেশে পাথর তোলার সময় তীর থেকে ভূমি ধসে পড়লে ওই দলের সবাই চাপা পড়ে। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ছয়জনের লাশ উদ্ধার করে বলে শামসুল আলম জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর