March 25, 2026, 7:39 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পাকা পেঁপের হরেক পুষ্টিগুণ

পাকা পেঁপের হরেক পুষ্টিগুণ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গরমে পেট ঠাণ্ডা রাখতে পাকা পেঁপের জুড়ি নেই। হালকা ক্ষুধা মেটাতে পাকা পেঁপে হতে পারে মজাদার নাস্তা।

পাকা পেঁপের পুষ্টি গুণ ও উপকারিতা সম্পর্কে জানান বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারাহ মাসুদা।

প্রতি ১০০ গ্রাম পাকা পেঁপেতে ৭.২ গ্রাম শর্করা, ৩২ কিলো ক্যালরি খাদ্যশক্তি, ০.৮ গ্রাম আঁশ, ০.৬ গ্রাম আমিষ, ০.৫ গ্রাম খনিজ পদার্থ, ৬.০ মি.গ্রা. সোডিয়াম, ৬৯ মি.গ্রা. পটাসিয়াম ও ০.৫ মি.গ্রাম আয়রন থাকে।

এছাড়াও এতে কিছু পরিমাণে ভিটামিন ই, বিটাক্যারটিন ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীর ও ত্বক ভালো রাখতে সাহায্য করে।

পেঁপে পেট ঠাণ্ডা রাখে। তাই গরমে পেঁপে খাওয়ার পরামর্শ দেন ফারাহ মাসুদা।

 

পেঁপের উপকারী দিকগুলোর মধ্যে আছে-

 

* পেঁপে কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে হৃদরোগ থেকে রক্ষা পাওয়া যায়।

 

* পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

 

* ওজন কমাতে পাকা পেঁপে বেশ কার্যকর।

 

* চোখ ও ত্বক ভালো রাখতে এর গুরুত্ব অনেক।

 

* এটা বয়সের ছাপ কমায় পেঁপে।

 

* পাকা পেঁপে হজমের উন্নতি করে।

 

* ক্যান্সার প্রতিরোধক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।

 

এছাড়াও নিয়মিত পেঁপে খাওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে।

দেশি ফল পেঁপে। এটা খেতে সুস্বাদু এবং খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়। সুস্থ থাকতে প্রতিদিন খাবার তালিকায় পাকা পেঁপে রাখার পরামর্শ দেন এই অধ্যাপক।

Share Button

     এ জাতীয় আরো খবর