March 7, 2026, 11:17 pm

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ঝন্টুর বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগ

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র ঝন্টুর বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগ

pin up pinup

আব্দুল্লাহ আল মামুন


রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর নাম ইঙ্গিত দিয়ে নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জেলা সদস্য রসিক মেয়র প্রার্থী রাশেক রহমান। তিনি গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে বলেন, ৫ নভেম্বর নগরীর ১৫ নং ওয়ার্ডের বিনোদপুরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ সরকারী গাড়ি ব্যবহার করে পুলিশ প্রটোকল নিয়ে বর্তমান মেয়র তার নির্বাচনী প্রচারণা চালিয়েছে। যা নির্বাচন আচারণ বিধি ভঙ্গ হয়েছে। এছাড়াও নির্বাচনে ইসি’র নির্দেশ অনুযায়ী নগরীর বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ও বোর্ড না সরানোর কারণে বিক্ষোভ মিছিলও হয়েছে। নির্বাচন কর্মকর্তার দ্বৈত নীতির কারণে সিটি কর্পোরেশন নির্বাচনের সকল প্রার্থীগন ও সাধারণ ভোটারদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং চাপা ক্ষোভ বিরাজ করছে। সেই সাথে নির্বাচনী ব্যবস্থার প্রতি অনাস্থা দেখা দিয়েছে। তিনি সাংবাদিকদের কাছে আবেদন জানিয়ে বলেন, নিরপেক্ষতা বজায় রেখে ক্ষমতার অপব্যবহারকারী বর্তমান মেয়রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়াসহ তার বিল বোর্ড ও বিভিন্ন প্রচারণা বন্ধে প্রশাসনের নিকট দাবী জানান। তিনি এসব বিষয় আমলে নিয়ে নির্বাচন কমিশনকে স্মারকলিপিও প্রদান করেছেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন, রাশেক রহমানের সমর্থকসহ আওয়ামী লীগ নেতারা।

Share Button

     এ জাতীয় আরো খবর