March 11, 2026, 1:39 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

ক্ষমতাধর নারীর তালিকায় আসায় শেখ হাসিনাকে মন্ত্রিসভার অভিনন্দন

ক্ষমতাধর নারীর তালিকায় আসায় শেখ হাসিনাকে মন্ত্রিসভার অভিনন্দন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের ক্ষমতাধর একশ নারীর তালিকায় ৩০ নম্বরে নাম থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি আসার ঘটনায়ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেখ হাসিনাকে এই অভিনন্দন জানানো হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মার্কিন সাময়িকী ফোর্বসের ১ নভেম্বর সংখ্যায় দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল উইম্যান ইন ২০১৭ এর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩০তম পাওয়ারফুল উইম্যান হিসেবে দেখানো হয়েছে। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ ছাড়া ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐহিত্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্থাৎ মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর