March 17, 2026, 3:27 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

বাগেরহাটে স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সাংবাদিক সম্মেলন

বাগেরহাটে স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সাংবাদিক সম্মেলন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাগেরহাটে মানছুর শেখ হত্যায় মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে তার স্ত্রী সুমা বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমা বেগম বলেন, ৩১ অক্টোবর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর থেকে প্রাণের ভয়ে আমরা বাড়ি থেকে বের হয়নি। একপর্যায়ে ৩ নভেম্বর প্রাণের মায়া ত্যাগ মোরেলগঞ্জ থানায় গিয়ে ১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করি। মামলার পরে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেরালেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না। বরং আসামিরা আমিসহ আমার স্বামীর পরিবারের সকলকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী ধামকি দিচ্ছে। অতিদ্রুত আসামীদের গ্রেফতার পূর্বক বিচারের আওতায় আনার দাবি জানান সুমা বেগম। সংবাদ সম্মেলনে, মানছুরের বৃদ্ধা মা আলেয়া বেগম, ভাই ফারুকুল ইসলাম, মিন্টু শেখ, বোন আফরোজা, মেয়ে লামিয়া বেগম উপস্থিত ছিলেন। আসামীরা হলেন, ফরিদ হাওলাদার (৪০), দেলোয়ার সরদার (৫২), সিদ্দিক মোল্লা (৬০), মোঃ জিয়া সরদার (২৫), ফোরকান খা (২৪), শওকত মোল্লা (৪২), হায়তার মোল্লা (২৮), তবিবুর রহমান হাং (৫২), সাইদুর রহমান হাং (৪৮), মুরাদ হোসেন হাং (২৫), জনি হাওলাদার (৩৪), শিমুল বেগম (৪০), মোঃ ফজলুর রহমান (৪৮), মোঃ শিমুল ফকির (৪৫), খসরু খান (৩২), মোঃ লোকমান খা (৪০), কালাম সেখ (৪০), বাবুল জোমাদ্দার (৪৫), আঃ জব্বার শেখ (৫০)। এদের সবার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল আলম জানান, থানায় মামলা হয়েচে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে আসামিরা প্রকাশ্যে ঘুরছে এ কথা সত্য নয়।

Share Button

     এ জাতীয় আরো খবর