April 17, 2026, 12:20 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তি লাগে : সোনাক্ষী

অন্তরঙ্গ দৃশ্যে অস্বস্তি লাগে : সোনাক্ষী

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমার অস্বস্তি হয়’ এমন মন্তব্য করেছন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

সম্প্রতি পরিচালক করণ জোহরের সঙ্গে একটি চ্যাট শো-তে ‘দাবাং’ ছবির এই অভিনেত্রী তার অস্বস্তির কথা জানান। সোনাক্ষীর এমন মন্তব্যের কারণ তার নতুন ‘ইত্তেফাক’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। সেখানে না কি অভিনয়ে সেটা ফুটিয়ে তুলতে বেশ অস্বস্তি হয়েছিল অভিনেত্রীর।

‘রাউডি রাঠোর’ খ্যাত সোনাক্ষী বলেছেন, ‘ইত্তেফাক’ ছবি দেখলে হয়তো বোঝা যাবে না, তবে ক্যামেরার সামনে ওই দৃশ্য ফুটিয়ে তুলছে মোটেও সাবলীল ছিলাম না। কারণ আমি খুব ভালো অভিনেত্রী।’

তিনি বলেন, ‘সব অভিনয় শিল্পীর একটা জোন থাকে, যেখানে কোনও একটি কাজ করতে তার অস্বস্তি হয়। কারও কমেডি দৃশ্য, কারও কান্নার দৃশ্য, কখনও আবার সহ-অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের অভিনয়। আমার কাছে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় খুব অস্বস্তিকর।’

গেল শুক্রবার মুক্তি পেয়েছে সোনাক্ষীর নতুন ছবি ‘ইত্তেফাক’। করণ জোহরের ধর্ম প্রডাকশনস আর শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের যৌ প্রযোজনায় নির্মিত হয়েছে এবারের ‘ইত্তেফাক’। ছবিতে আরো অভিনয় করেছেন অক্ষয় খান্না। যশ চোপড়া পরিচালিত ১৯৬৯ সালের ‘ইত্তেফাক’ ছবির রিমেক এটি।

 

Share Button

     এ জাতীয় আরো খবর