April 4, 2026, 9:38 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

জাতীয় ঐক্যের নামে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার পাঁয়তারা চলছে: ইনু

জাতীয় ঐক্যের নামে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার পাঁয়তারা চলছে: ইনু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যের নামে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। তিনি বলেন, জাতীয় ঐক্যের দাবি বিশ্লেষণ করলে দেখা যায়, এর নেতারা নির্বাচনের জন্য নয় বরং নির্বাচন কীভাবে বানচাল করা যায় সেজন্য ফন্দি-ফিকিরের প্রস্তাব উত্থাপন করেছেন। তারা বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার পাঁয়তারা শুরু করেছেন। জাতীয় ঐক্য জোট তৈরি হয়েছে জাতিকে জাতীয় সংকট থেকে মুক্ত করার জন্য- জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। ইনু বলেন, যারা সামরিক শাসন ও রাজাকারের দালালি করেছেন এবং জঙ্গিদের সমর্থন দিয়েছেন তাদের সঙ্গে হঠাৎ করে কামাল হোসেন ও বি. চৌধুরীরা হাত মেলালেন কী করে তা আমার বোধগম্য নয়। জামায়াতের নিবন্ধন থাকলো কি থাকলো না সেটা বড় কথা নয়, জামায়াত আনুষ্ঠানিকভাবেই ২০ দলীয় জোটের শরিক। হঠাৎ কী এমন হলো যে ২০ দলীয় জোটে জামায়াত থাকা সত্ত্বেও মির্জা ফখরুল ইসলামকে মাঝখানে রেখে কামাল হোসেন ও বি. চৌধুরী হাত নেড়ে উল্লাস প্রকাশ করেন? আমি মনে করি, এ উল্লাস বাংলাদেশের বিরুদ্ধে রাজাকারের হাসি। সুতরাং এ ঐক্যটা অপরাধীদের রক্ষার ঐক্য এবং সব রাজাকার ও অপরাধীদের একত্র করার ঐক্য। এ সময় সেখানে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় নেতা মহম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে গৃহ নির্মাণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান এবং ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর