March 8, 2026, 12:08 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সড়ক দূর্ঘটনায় আহত স্কুল ছাত্র

সড়ক দূর্ঘটনায় আহত স্কুল ছাত্র
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

pin up pinup

আব্দুল্লাহ আল মামুন
সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র তামজিদ (৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল শনিবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ভজনপুরে ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হয়।
তামজিদের বাবা রমজান আলী জানান, কেজি ওয়ানের ছাত্র তামজিদ গতকাল ভজনপুর কিন্ডার গার্টেনে সকাল ১০টায় ছুটি হবার পর বাড়ি ফেরার পথে আকস্মিক ভাবে তাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে করে সে গুরুত্বর আহত হলে প্রথমে পঞ্চগড় জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশংঙ্কাজনক। তামজিদের বাবা অভিযোগ করেন স্কুলের সামনে স্পিড ব্রেকার না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালে রোগী ভর্তির ব্যাপারে জটিলতা কমাতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর