April 17, 2026, 9:41 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

১ মিনিটে নেট দুনিয়ায় কী কী ঘটে

১ মিনিটে নেট দুনিয়ায় কী কী ঘটে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সময় থেমে নেই। তার সঙ্গে পাল্লা দিয়ে থেমে নিয়ে বিজ্ঞান-প্রযুক্তিও। একটা সময়ে যে ইন্টারনেটের কথা মানুষ কল্পনাতেও আনতে পারত না, আজ সেটাই তার প্রতিমুহূর্তের সঙ্গী। বিশ্বজুড়ে নেট খরচ ও বিভিন্ন স্মার্ট ডিভাইসগুলো যত পকেট ফ্রেন্ডলি হয়ে আসছে, ইন্টারনেট ব্যবহারের মাত্রাও ততই বাড়ছে। মাকড়সার জালের মতো বিছিয়ে থাকা ওয়েব দুনিয়ায় জড়িয়ে পড়ছি আমরা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, প্রতি ৬০ সেকেন্ডে নেট দুনিয়ায় কী কী ঘটে চলে। এক মিনিটে কী ধরনের ডেটা বা তথ্য লেনদেন ও অর্থ ব্যয় হয়, তারও একটি তালিকা প্রকাশ করেছে ওই সংবাদমাধ্যম। সেই পরিসংখ্যান অনুযায়ী, ইনস্টাগ্রামে প্রতি মিনিটে প্রায় ৪৬ হাজার ২০০ ছবি শেয়ার হয়। আর এতে ব্যয় হয় ৭ লক্ষ ৫১ হাজার ৫২২ ডলার। ১৮ লক্ষ স্ন্যাপ সৃষ্টির পাশাপাশি প্রতি মিনিটে টিন্ডারে ৯ লক্ষ ৯০ হাজার সোয়াইপ করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য খোঁজার জন্য প্রতি মিনিটে ৩৫ লক্ষ বার গুগলে অনুসন্ধান করেন। ইউটিউবে ৬০ সেকেন্ডে প্রায় ৪১ লক্ষ ভিডিও দেখা হয়। টুইটারে প্রতি মিনিটে প্রায় ৪ লক্ষ ৫২ হাজার ২০০ টুইট করে মানুষ। এই একই সময়ে প্রায় ৯ লক্ষ বার লগ ইন করা হয় ফেসবুকে। মেসেঞ্জার ব্যবহার করে মিনিটে ১৫ হাজার জিআইএফ পাঠানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর