March 26, 2026, 3:46 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

আমড়ার খোসা দিয়ে আচার

আমড়ার খোসা দিয়ে আচার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্যারিস প্রবাসী রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে তৈরি করুন মজার টক ঝাল মিষ্টি আচার।

উপকরণ: সিদ্ধ আমড়ার খোসা ১ কাপ। পাঁচফোড়ন ১ চা-চামচ। গোটা শুকনা-মরিচ ২,৩টি। রসুনের কোঁয়া খোসা ছাড়ানো বড় ১টি। সরিষা বাটা ১ চা-চামচ। জিরা টেলে গুঁড়া করা আধা চা-চামচ। হলুদ-গুঁড়া আধা চা-চামচ। মরিচ-গুঁড়া ১ চা-চামচ। চিনি ১ টেবিল-চামচ। নেগার ১ টেবিল-চামচ। সরিষার তেল আধা কাপ।

পদ্ধতি: আমড়ার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে হবে। ইচ্ছে করলে খোসাটা বেটে নিতে পারেন। এখানে না বেটেই করা হয়েছে।

প্যানে তেল গরম করে তাতে গোটা শুকনা-মরিচ ও পাঁচফোড়ন দিতে হবে। এরপর হলুদ-গুঁড়া, মরিচ-গুঁড়া ও সরিষা-বাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু পর চিনি ও ভিনিগার দিতে হবে। পানি দেওয়া যাবে না।

কষানো হয়ে গেলে আমড়ার খোসা ও রসুনের কোয়াগুলো দিয়ে ঘন ঘন নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর জিরা-গুঁড়া দিয়ে দিন।

আমড়ার খোসা প্যানের তলা ছেড়ে দিলে বুঝতে হবে হয়ে গেছে।

তারপর ঠাণ্ডা করে বয়ামে ভরে রেখে খান দারুন মজার টক ঝাল মিষ্টি আমড়ার খোসার আচার।

Share Button

     এ জাতীয় আরো খবর