March 26, 2026, 3:50 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

বৃক্কের সমস্যায় আপনার ভরসা হতে পারে কফি

বৃক্কের সমস্যায় আপনার ভরসা হতে পারে কফি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

দীর্ঘদিন বৃক্কের জটিলতায় ভুগছেন এমন রোগীর মৃত্যু ঝুঁকি কমাতে পারে কফি।

পর্তুগালের সেন্ট্রো হসপিটালার লিসবোয়া নোর্টে’র গবেষকদের করা এক গবেষণায় এমন ফলাফলই পাওয়া গেছে।

তাদের পর্যবেক্ষণে দেখা যায়, যারা কম কফি পান করেন তাদের চেয়ে যারা বেশি পান করেন এমন রোগীদের ২৫ শতাংশ মৃত্যু ঝুঁকি হ্রাস পায় ৬০ মাসের মধ্যে।

গবেষকদের মতে, সম্ভবত এর কারণ হতে পারে ক্যাফেইন, যা দেহের বিভিন্ন পদার্থ নিঃসরণে সহায়তা করে। যার মধ্য আছে নাইট্রিক অক্সাইড, এটা শিরা উপশিরা কার্যক্ষমতা বাড়ায়।

“আমাদের গবেষণায় দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত রোগীদের মাঝে ক্যাফেইন গ্রহণের প্রতিরক্ষামূলক প্রভাব দেখানো হয়েছে।” বলেন গবেষণার প্রধান মিগাল বিগোটে ভিয়েরা।

“বয়স, লিঙ্গ, জাতি, ধূমপান, অন্যান্য রোগ ও খাদ্যাভ্যাসের পরেও মৃত্যু ঝুঁকি হ্রাস পায়।”

এই গবেষণার ফলাফল সুপারিশ করে যে, কিডনি রোগীদের বেশি ক্যাফেইন গ্রহণ মৃত্যু ঝুঁকি কমায়।

ভিয়েরা আরও বলেন, “এটা একটা সহজ চিকিৎসাগত উপকারিতা সম্পন্ন ও সস্তা বিকল্প হিসেবে কাজ করতে পারে।”

নেফ্রোলজি ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশন জার্নালে প্রকাশিত গবেষণায় ৪,৮৬৩ জনের তথ্য সংগ্রহ করে বর্ণনা করে গবেষক দলটি।

যদিও গবেষকরা জোর দিয়ে বলেন, এই পর্যবেক্ষণমূলক গবেষণায় প্রমাণ করা যায়নি যে ক্যাফেইন বৃক্করোগে আক্রান্ত রোগীদের মৃত্যু ঝুঁকি কমায় তবে সম্ভাব্য সুরক্ষামূলক প্রভাব সম্পর্কে ধারণা দেয়।

Share Button

     এ জাতীয় আরো খবর