April 17, 2026, 9:41 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

গিফ্ট বক্সের অর্ডার দিল পোষা তোতা!

গিফ্ট বক্সের অর্ডার দিল পোষা তোতা!

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মানুষের কথাবার্তা নকল করতে ওস্তাদ তোতাপাখি। শেখানো বুলি আওড়াতে তার জুড়ি মেলা ভার। কিন্তু এই বিদ্যে কাজে লাগিয়েই যে তাঁর পোষা তোতা এমন কা- ঘটিয়ে ফেলতে পারে, তার কোনও ধারণাই ছিল না কোরিনে প্রিটোরিয়াসের। দক্ষিণ-পূর্ব লন্ডনের বাসিন্দা ৩৯ বছরের কোরিনে তার পোষা পাঁচ বছরের আফ্রিকান ধুসর তোতার কীর্তির কথা জানার পর বিস্ময়ে থ হয়ে গিয়েছেন। ওই তোতা অনলাইনে তার হয়ে গিফ্ট বক্সের অর্ডার দিয়ে ফেলে। যখন ১০ পাউন্ড মূল্যের ওই গিফ্ট বক্স এল, তখন তো কোরিনে কিছুতেই মনে করতে পারছিলেন না যে, কখন তিনি অর্ডার দিয়েছিলেন। বাড়িতে রয়েছেন কোরিনের সিভিল ইঞ্জিনিয়ার স্বামী ৪৫ বছরের জন ও আট বছরের ছেলে জাডেন। স্বামী ও ছেলেও অর্ডার দেয়নি। খুব শীঘ্রই বুঝতে পারলেন, এই কীর্তি বাডি নামে তার পোষা তোতারই। দ্য সানকে কোরিনে বলেছেন, বাডি যে এমনটা করতে পারে তা ভাবতেই পারি নি। আসলে মালকিনের গলা নকল করে ফোনের মাধ্যমে অনলাইনে ওই অর্ডার দিয়েছিল তোতাটি। কোরিনে জানিয়েছেন, বাডি তার পোষা বিড়ালের আওয়াজও নকল করে।

Share Button

     এ জাতীয় আরো খবর