April 16, 2026, 1:59 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কক্সবাজারের উখিয়া সীমান্তে শূন্যরেখায় ১ হাজার রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া সীমান্তে শূন্যরেখায় ১ হাজার রোহিঙ্গা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

 

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া সীমান্তের শূন্যরেখায় অন্তত এক হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে বিজিবি জানিয়েছে।

 

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, গতকাল বৃহস্পতিবার ভোরের আগেই এসব রোহিঙ্গা উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে শূন্যরেখায় আশ্রয় নেয়। এর আগে আঞ্জুমানপাড়া সীমান্ত পয়েন্টের শূন্যরেখায় আশ্রয় নেওয়া ১৫ থেকে ১৭ হাজার তিনদিন থাকার পর ১৯ অক্টোবর থেকে তাদের বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়।

বিজিবি কর্মকর্তা মঞ্জুরুল বলেন, এ পর্যন্ত পাওয়া খবরে শূন্যরেখায় অন্তত হাজারখানেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সঠিক সংখ্য নিশ্চিত করতে একটু সময় লাগবে। সেখানে ইউএনএইচসিআর, আইওএমসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার কর্মীরাও উপস্থিত রয়েছেন। তাদের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মঞ্জুরুল। প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে শূন্যরেখা আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে বলে জানান এই বিজিবির কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর