January 13, 2026, 2:48 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

নারায়ণগঞ্জে ফতুল্লায় ট্রাকচাপায় ২ নারী শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে ফতুল্লায় ট্রাকচাপায় ২ নারী শ্রমিক নিহত

mostbet mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় সোয়েটার কারখানার দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ফতুল্লা থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – কুমিল্লা জেলার হোমনা থানার আসাদপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে রাহেলা বেগম (৩০) ও সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি আইলপাড়া এলাকার আলী আহমেদের বাড়ির ভাড়াটিয়া সালাউদ্দিনের স্ত্রী সাজেদা বেগম (২৭)। তারা কুতুবআইলে টাইমস সোয়েটার কারখানার শ্রমিক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। পরিদর্শক মজিবুর প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, কারখানা ছুটির পর তারা হেঁটে বাসায় ফিরছিলেন। একটি পণ্যবাহী ট্রাক চাপা দিলে তারা গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে বলে জানিয়েছেন পরিদর্শক মজিবুর। আটক নূর হোসেন ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ভাসাটি গ্রামের নাছির মিয়ার ছেলে বলেও তিনি জানান।

 

Share Button

     এ জাতীয় আরো খবর