April 16, 2026, 1:50 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভারতীয় ইমিগ্রেশন পুলিশপাসপোর্ট যাত্রীদের যাওয়া- আসার ব্যাপারে সময় সূচী বেধে দেওয়ায় বিপাকে পাসপোর্টযাত্রীরা

ভারতীয় ইমিগ্রেশন পুলিশপাসপোর্ট যাত্রীদের যাওয়া- আসার ব্যাপারে সময় সূচী বেধে দেওয়ায় বিপাকে পাসপোর্টযাত্রীরা

বেনাপোল থেকে এনামুল হক

mostbet

ভারত ইমিগ্রেশন পাসপোর্টযাত্রীদের যাতায়াত এর সময় সূচী বেধে দেওয়ায় অনেক প্রয়োজনীয় কাজ মিটাতে পারবে না বলে অভিযোগ করেছে একাধিক পাসপোর্টযাত্রী। ভারত থেকে ফিরে এসে অনেক যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে। বাংলাদেশ ও ভারতের একাধিক পাসপোর্ট যাত্রী বলেছে সে দেশে কোন সরকারি প্রজ্ঞাপন জারী না হওয়ায় অতিরিক্ত পাসপোর্টযাত্রীদের ভীড় এর দোহাই দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তারা পাসপোর্টযাত্রীদের ফেরত পাঠাচ্ছে। ভারতের বিজিনেস ভিসার পাসপোর্টযাত্রী সত্যজিৎ বিশ্বাস (এম- ৫৯৬৯৫৯৭) বিশ্বজিৎ মন্ডল (এম -৫৯৬৯০৪৫) বাংলাদেশে এসে বলে তাদের ইমিগ্রেশন পুলিশ বলেছে সপ্তাহে ১ বার এর বেশী বাংলাদেশে যেতে পারবে না। তারা বলেছে যাদের ব্যবসায়িক ভিসা আছে তারা সপ্তাহে একবার বাংলাদেশে প্রবেশ করতে পারবে। আর যাদের ভ্রমন ভিসা আছে তারা মাসে দুইবার প্রবেশ করতে পারবে। একই অভিযোগ করেছে বাংলাদেশের একাধিক পাসপোর্টযাত্রী। তারা বলেছে আমাদের প্রয়োজনীয় ব্যাবসায়িক ডাক্তার দেখানো সহ আতœীয় বাড়ি যাওয়া জরুরী কাজ থাকলে ও ভারতের ইমিগ্রেশন পুলিশ পাসপোর্টে এন্ট্রি রিফউজ সীল মেরে ফেরত পাঠাচ্ছে।

বাংলাদেশের ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হাদী রবিউলের ছেলে হাদী কুদ্দুস (বিকে ০৩০৭৭৬৭) কে ভারতে যাওয়ার সময় এন্ট্রি রিফিউজ সিল মেরে ফেরত পাঠিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। শার্শার কুলপালা গ্রামের আব্দুল হান্নানের ছেলে শহিদুল ইসলাম ( বিপি-০২৭৬১৮৩) গত ২ অক্টোবার ভারতে গেলে তাকে পেট্রাপোল ইমিগ্রেশন রিফিউজ সিল মেরে বলে ১ মাস পর আসবে। সেই অনুযায়ী সে ১ নবেম্বর ( বুধবার) ভারতে গেলে পেট্রাপোল ইমিগ্রেশন তাকে আবার ও রিফিউজ সিল মেরে পাঠিয়ে দিয়ে বলে ১ মাস পরে আসবে। তবে কি কারনে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে তার কোন উত্তর নাই তাদের কাছে। অপরদিকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ বলছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন এটা করছে তারা শুনেছে তবে কি জন্য করছে তা বলতে পারব না। এ ব্যাপারে দুই দেশের হাইকমিশনার পর্যায়ে সমাধান করা উচিৎ বলে মনে করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সাব ইন্সপেক্টর হোসেন আলী।

Share Button

     এ জাতীয় আরো খবর