March 30, 2026, 12:29 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

আইসিইউ থেকে লন্ডনের আরেক হাসপাতালে মেয়র আনিসুল

আইসিইউ থেকে লন্ডনের আরেক হাসপাতালে মেয়র আনিসুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

লন্ডনে হাসপাতোলে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে বের করা হয়েছে। এরপর তাকে লন্ডনের আরেকটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত সচিব একেএম মিজানুর রহমান। তিনি গত মঙ্গলবার বলেন, মেয়র মহোদয়ের অবস্থা আগের চেয়ে একটু ভালো। চিকিৎসার পরবর্তী ধাপ ফিজিওথেরাপি দেওয়ার জন্য উনাকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে আনিসুল হককে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। মেয়র আনিসুল হকের পরিবারের সদস্যরা মেয়রের শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়েছেন বলে জানান মিজানুর। তিনি বলেন, স্যারের ফ্যামিলির যারা ওখানে আছেন তারা আমাকে জানিয়েছেন। মেয়ের সন্তান হওয়াকে সামনে রেখে গত ২৯ জুলাই লন্ডনে যান আনিসুল হক। সেখানে অসুস্থ বোধ করায় হাসপাতালে গেলে গত ৪ অগাস্ট পরীক্ষা চলার মধ্যেই তিনি সংজ্ঞা হারান। পরে তার সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা। আনিসুল হকের পরিবারের ঘনিষ্ঠ একজন সে সময় বলেছিলেন, বেশ কিছুদিন ধরেই মেয়রের মাথা ঘোরার সমস্যা দেখা যাচ্ছিল। কিছুক্ষণ খারাপ লাগার পর আবার ঠিক হয়ে যেত। ঢাকার চিকিৎসরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পরে সিঙ্গাপুরে গেলে সেখানেও চিকিৎসকরা একই কথা বলেছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর