December 5, 2025, 9:40 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

আবারও ইরাক যাবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স

আবারও ইরাক যাবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স

ডিটেকটিভ নিউজ ডেস্ক //

দীর্ঘ ২৭ বছর বন্ধ থাকার পর আবারও ইরাকে নিয়মিত ফ্লাইট চালু কারতে যাচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।

রোববার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএর খবরে বলা হয়, গতকাল সোমবার উদ্বোধনী ফ্লাইটে রাষ্ট্র মালিকানাধীন এয়ারলাইনটির মহাপরিচালক সালেহ বিন নাসির আল-জাসির সাংবাদিক ও অন্যান্য যাত্রীদের নিয়ে জেদ্দা থেকে বাগদাদ যাবেন।

১৯৯০ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন প্রতিবেশী কুয়েত আক্রমণ করলে সৌদি আরব ও ইরাকের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ইরানের সঙ্গে আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় জিততে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই ইরাককে হাতে রাখতে চাইছে।

গত অগাস্টে উভয় দেশ বাণিজ্যের জন্য ‘আরার’ স্থল সীমান্ত খুলে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে; ১৯৯০ সাল থেকে সীমান্তটি বন্ধ রয়েছে।

এ মাসেই সৌদি মন্ত্রিসভা ইরাকের সঙ্গে যৌথ বাণিজ্য কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর