April 1, 2026, 8:46 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

নাঙ্গলকোটে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

নাঙ্গলকোটে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

রিয়াজ উদ্দিন

পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেন, শিক্ষকরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে হবে।আপনারা সকল দরবারে উপস্থিত থেকে এই অঞ্চলের মানুষের ঝর্গা বিবেধ, হানাহানি-মারামারি যাই ঘটে তার সঠিক বিচার করবেন। তা’না হলে আপনারা আল্লাহ তালার কাছে দায়ি থাকবেন।আপনারা শিক্ষকরা অনেক জ্ঞ্যানী।
শিক্ষার্থীদের গুনগত মানের পড়াশুনা করাতে হবে। বেশি পাশের প্রয়োজন নেই। পরিমানে কম হলেও প্রকৃত মেধাবী শিক্ষার্থী প্রয়োজন এখানে। তারা জ্ঞান অর্জন করে এ সমাজকে আলোকিত করবে। তারাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
সোমবার (৬ আগস্ট) পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল উপজেলা হেলিপেড মাঠে শিক্ষকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগস্ট মাস জাতীর জন্য একটি কলঙ্কময়ের মাস। তার কারণ এই মাসে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। তাই আমরা সবাই তার পরিবারের প্রতি গভীর ভাবে শোক প্রকাশ করছি। শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস সর্ম্পকে জানাতে হবে। মিথ্যা গল্প বলবেন না। শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ করবেন। ফেসবুক দেশকে ধ্বংস করে দিচ্ছে। এখানে যা খুশি তা পোস্ট বা লিখা যায়। তাই এগুলো বিশ্বস করবেন না। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে কিছুদিনের মধ্যে এই অঞ্চলের শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তি ও রোবট সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য কাজ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস সেন্সলর ড. ইমরান কবির চৌধুরী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, আ.লীগের আহবায়ক রফিকুল হোসেন, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুপ।
এ সময় ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুনসহ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর