March 25, 2026, 3:11 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ওজন বাড়ে অপর্যাপ্ত ঘুমে

ওজন বাড়ে অপর্যাপ্ত ঘুমে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্যস্ত জীবনের সঙ্গে তাল মিলাতে গিয়ে অনেকেই পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারেন না অথবা অনেকে বিছানায় শুয়ে ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেন। কিন্তু এই অপর্যাপ্ত ঘুমই ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গবেষণায় দেখা গেছে, অপর্যাপ্ত ঘুমের কারণে বিষণ্ণতার সৃষ্টি হয় এবং মানুষ বিষণ্ণতায় বেশি থাকলে চিপস, চকলেট, আসইক্রিম অথবা জাং ফুড জাতীয় খাবার বেশি খায়। ফলে ধীরে ধীরে ওজন বৃদ্ধি হতে শুরু করে। তাই রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর ক্ষেত্রে মনোযোগ দিতে হবে।

ঘুমানোর ১৫ মিনিট আগে হাঁটাহাঁটি করা যেতে পারে। স্মার্টফোন বা ল্যাপটপ বা টিভি ঘুমানোর ১৫ মিনিট আগে বন্ধ করে দিতে হবে। এ ছাড়া ঘুমানোর আগে খবরের কাগজ বা বই পড়া যেতে পারে।

একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। যদি দীর্ঘ দিন ঘুম না আসার প্রবণতা থাকে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

লেখক: ত্বক, লেজার এ- এসথেটিক বিশেষজ্ঞ

Share Button

     এ জাতীয় আরো খবর