December 6, 2025, 12:06 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

বনলতা সেন হবেন জয়া!

বনলতা সেন হবেন জয়া!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। কালজয়ী এই কবির ওপর লেখা হয়েছে অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ। এবার বড়পর্দায় তুলে আনা হচ্ছে জীবনানন্দকে।

কলকাতায় কবির জীবনী নিয়ে শুটিং শুরু হয়েছে ‘ঝরা পালক’-এর। এতে জীবনানন্দ দাশের তরুণ ও মাঝ বয়সের দুটি চরিত্রে দেখা যাবে যথাক্রমে রাহুল ও ব্রাত্য বসুকে। কবির ছোট ভাইয়ের ভূমিকায় আছেন বাংলাদেশের আমান রেজা। আর জীবনানন্দের বিখ্যাত সৃষ্টি বনলতা সেনের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

‘ঝরা পালক’ তৈরি করছেন সায়ন্তন মুখার্জি। এর আগে তিনি ‘অদ্ভুত’ নামে একটি ছবি বানিয়েছিলেন। ‘ঝরা পালক’ প্রযোজনা করছেন পাওয়ান কানরিয়া।

এদিকে ছবিটিতে অন্য চরিত্রের শিল্পীরা চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করলেও জয়ার বিষয়টি চূড়ান্ত নয়। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেননি দুই বাংলার ব্যস্ত এই নায়িকা। তবে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জয়ার অভিনয়ের সম্ভাবনার কথা জানিয়েছে। তারা বলছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী এর মধ্যে মৌখিকভাবে কাজ করবেন বলে কথাও দিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর