April 13, 2026, 9:08 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীতে শিশুকে অপহরণ, সাড়ে তিন লাখ টাকা মুক্তিপন দাবি

রাজশাহীতে শিশুকে অপহরণ, সাড়ে তিন লাখ টাকা মুক্তিপন দাবি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

রাজশাহীর মোহনপুরে তিন বছর ৪ মাসের শিশুকে অপহণ করা হয়েছে। অপহণকারি ওই শিশুর পরিবারের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপন দাবি করেছে। এ ব্যাপারে শিশুর বাবা বরহান উদ্দিন বাদি হয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অপহৃত শিশুর মামা আশরাফ আলী জানান, গত শুক্রবার দুপুর ২টার সময় বাড়ির পাশে মোহনপুর উপজেলার মতিহার স্কুল মাঠ থেকে তিন বছর ৪ মাসের শিশু জাকারিয়া হোসেনকে রিমন হোসেন অপহরণ করে। অপহরণকারি রিমন হোসেনের বাড়ি চাপাইনবাবনঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চক দৌলতপুর গ্রামে। শিশুটি অপহরণ করার পর থেকে অপহরণকারি রিমন হোসেন মোবাইল ফোনে বাবা বরহান উদ্দিন কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপন দাবি করছে। মুক্তিপনের টাকা না দিয়ে যদি প্রশাসনের আশ্রয় নিলে ছেলেকে হত্যার হুমকি দিয়েছে। অপহরণকারি রিমন হোসেন বরহান উদ্দিনের আত্মীয় হয় বলে জানিয়ে মোহনপুর থানার পুলিশ। মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, শিশুর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে শিশুকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর