April 7, 2026, 4:39 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দুই কিশোরসহ আরও তিন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

দুই কিশোরসহ আরও তিন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে আহত আরও দুই কিশোরসহ তিন রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির থেকে গত সোমবার রাতে তাদের চট্টগ্রামে পাঠানা হয়। এই তিনজন হলেন- মো. হাবিবউল্লাহ (১৭), মোহাম্মদ উল্লাহ (১৮) ও মোহাম্মদ আলম (১৮)। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই তিনজনের মধ্যে দুইজন বন্দুক ও লাঠির আঘাতে আহত; আর অন্যজন হাতির আক্রমণে আহত হয়েছেন। রোহিঙ্গা শরণার্থী শিবিরের মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়। আহতদের বরাত দিয়ে আলাউদ্দিন বলেন, হাবিবউল্লাহ মিয়ানমারের সেনা সদস্যদের বন্দুকের আঘাতে কোমর ও মেরুদ-ে আঘাত পেয়েছেন। আর মোহাম্মদ উল্লাহ হাতে আঘাত পেয়েছেন লাঠিপেটায়। এছাড়া আলম উখিয়ায় হাতির তা-বের মধ্যে আহত হন বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর