December 5, 2025, 3:14 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

চুরির অপবাদে কিশোরীর হাত বেঁধে পুড়িয়ে হত্যা

চুরির অপবাদে কিশোরীর হাত বেঁধে পুড়িয়ে হত্যা
ডিটেকটিভ নিউজ ডেস্ক

মোবাইল চুরির অপবাদে নরসিংদীর শিবপুরে নিহত কিশোরীর স্বজনদের আহাজারি; ইনসেটে নিহত আজিজা বেগম

মোবাইল চুরির অপবাদে নরসিংদীর শিবপুরে আজিজা বেগম (১২) কিশোরীর হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার রাতে শিবপুরের খইনকুট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিজা শিবপুরের বাঘাবো ইউনিয়নের খইনকুট গ্রামের আবদুর ছাত্তার মিয়ার মেয়ে।
বাবা আবদুর সাত্তার অভিযোগ করে বলেন, কিছু দিন আগে চাচি বিউটির একটি মোবাইল খোয়া যায়। তিনি সন্দেহ করেন মোবাইলটি আজিজা চুরি করেছে। এরপর শুক্রবার রাতে হঠাৎ আজিজাকে মারধর করে ও কয়েকজন মিলে মেয়ের হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়।
তিনি দাবি করেন, আমার মেয়েকে শুধু নির্যাতন নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ সূত্র জানায়, আগুনে আজিজার শরীরের ৯৬ শতাংশ পুড়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তার মৃত্যু হয়েছে।

শিবপুর থানার ওসি সৈয়দ-উদ-জামান জানান, দগ্ধ কিশোরীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের পরিবার মৌখিক অভিযোগ করেছে। তবে এখনও মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

Share Button

     এ জাতীয় আরো খবর