April 20, 2026, 8:10 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ

নুরবক্ত আলী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামীলীগ ও জাতীয় পার্টি থেকে দুজন প্রার্থী বুধবার প্রতীক গ্রহন করেন। চলতি বছরের ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাইদুল ইসলামের মৃত্যু জনিত কারণে কুড়িগ্রাম-৩ আসনটি শূন্য হয়। এই আসনে গত ১০ জুন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী ৪জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিস সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, রিটার্ণিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন, সহকারি রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব, জাতীয় পার্টির প্রার্থী ডা: আক্কাছ আলী সরকার ও আওয়ামীলীগ প্রার্থী অধ্যাপক এমএ মতিন। এসময় প্রার্থীরা বলেন, মাত্র তিন মাসের জন্য এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের পরিবেশ ভাল। মানুষ সুষ্ঠুভাবে ভোট সেন্টারে গিয়ে ভোট প্রদান করবে এটাই আমাদের প্রত্যাশা।
রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন জানান, এই আসনটিতে আগামী ২৫ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৩ লাখ ৬৩ হাজার ৭৫জন ভোটাধিকার প্রয়োগ করবেন। কুড়িগ্রাম-৩আসনটি উলিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ চিলমারী উপজেলার ৪টি ইউনিয়ন (রমনা, থানাহাট, চিলমারী ও রাণীগঞ্জ) নিয়ে গঠিত।

mostbet

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৫জুলাই ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর