April 13, 2026, 9:03 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কোয়ার্টার-ফাইনালে চেলসি

কোয়ার্টার-ফাইনালে চেলসি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আন্টোনিও রুডিগারের দারুণ হেডে ও যোগ করা সময়ে উইলিয়ানের অসাধারণ গোলে এভারটনকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতেছে আন্তোনিও কোন্তের দল।

রুডিগারের হেডে ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে এটাই জার্মান এই মিডফিল্ডারের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে দারুণ খেলে এভারটন; কিন্তু সমতা ফেরাতে পারেনি। এর মধ্যে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নারের কাছে এক জনকে কাটিয়ে সেস ফাব্রেগাসের সঙ্গে বল দেওয়া নেওয়ার মাঝে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে ব্যবধান দ্বিগুণ করে উইলিয়ান।

এর দুই মিনিট পর সান্ত¡নাসূচক গোলটি পায় এভারটন।

শনিবার চেলসি তাদের পরের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মুখোমুখি হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর