April 20, 2026, 8:08 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

রাজশাহী সিটি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন গণসংহতির মুরাদ মোর্শেদ

রাজশাহী সিটি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন গণসংহতির মুরাদ মোর্শেদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন মুরাদ মোর্শেদ। গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল গত ০১ জুলাই। এরপর আপিলের মাধ্যমে গতকাল বুধবার প্রার্থিতা ফিরে পেলেন এই প্রার্থী। ফলে এখন নির্বাচন অংশ নিতে তার আর কোনো বাধা রইলো না। জানতে চাইলে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাসিক নির্বাচনে আপিল কর্তৃপক্ষের প্রধান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ০১ জুলাই যাচাই-বাছাইয়ের মুরাদ মোরশেদের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার। তবে তিনদিনের মধ্যে তার আপিলের সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান। পরে অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ প্রার্থিতা ফিরে পেতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন। পরে শুনানি শেষে গতকাল বুধবার তার আপিল আবেদন মঞ্জুর করা হয়। এর আগে গত ২৮ জুন বিকেলে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত ও নাগরিকবান্ধব রাজশাহী সিটি করপোরেশন গড়ে তোলার স্লোগানে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদকে এরইমধ্যে তার দল গণসংহতি আন্দোলন কেন্দ্রীয়ভাবে সমর্থন দিয়েছে। গত ২২ জুনে মহানগরীর সাহেববাজারস্থ মুনলাইট গার্ডেনে এক সুধী সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ ঘোষণা দেন। এদিকে, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই এবং ১০ জুলাই প্রতীক বরাদ্দ। ৩০ জুলাই সকাল ৮টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর