January 13, 2026, 2:37 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বরিশালে মোবাইল চুরির অপবাদে শিশু নির্যাতন, আটক ২

বরিশালে মোবাইল চুরির অপবাদে শিশু নির্যাতন, আটক ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet mostbet

বরিশালের মুলাদী উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদে শাওন নামে ১৩ বছরের এক শিশুকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বরিশালের উপণ্ডপরিচালক সোহেল সরদার বাদী হয়ে মুলাদী থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। গত বুধবার রাতে ঘটনায় জড়িত সবুজ ও মহসিন নামে দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর চর শফিপুর গ্রামের সমিতির হাট এলাকায় মোবাইল চুরির অভিযোগে ওই শিশুকে হাতণ্ডপা বেঁধে নির্যাতন চালানো হয়। ওইসময় নির্যাতনের দৃশ্যটি সেখানে উপস্থিত কেউ একজন মোবাইলফোনের ক্যামেরায় ধারণা করেন। ভিডিওতে বিভিন্ন বয়সের ২৫/৩০ জন মানুষের উপস্থিতিতে জনৈক ব্যক্তি শিশুটিকে পেটাচ্ছে ও শিশুটি চিৎকার করছে বলে দেখা যায়। ভিডিওটি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বরিশালের উপণ্ডপরিচালকের হাতে পৌঁছালে তিনি বরিশালের পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খবর পেয়ে মুলাদী থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে রাতেই সবুজ ও মহসিন নামে দুজনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান বলেন, শিশু নির্যাতনের ঘটনায় সোহেল সরদার গতকাল বৃহস্পতিবার একটি মামলা করেছেন। অপরদিকে থানা পুলিশ ইতোমধ্যে দুজনকে আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। জানা যায়, শাওন চর শফিপুরের নানাবাড়িতে এসেছিল। মোবাইল চুরির অভিযোগে তাকে স্থানীয় কিছু লোক নির্মম নির্যাতন করে। তার বাবা নেই। মা ঢাকায় গৃহ পরিচারিকার কাজ করেন। ওসি এ বিষয়ে জানান, মূলত নির্যাতনের শিকার শিশুটির নানি মর্জিনার খোঁজ তারা পেয়েছেন, নির্যাতিত শিশুর সন্ধানও চালাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই শিশুটিকে খুঁজে বের করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর