April 7, 2026, 8:20 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বরিশালে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা, স্ত্রীসহ আটক ৩

বরিশালে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা, স্ত্রীসহ আটক ৩

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

বরিশাল সদর উপজেলায় এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তানকে আটক করেছে পুলিশ। কাউনিয়া থানার ওসি নূরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে চরবাড়িয়া ইউনিয়নের বোর্ড স্কুল এলাকায় হত্যাকা-ের এ ঘটনা ঘটে। নিহত মোক্তার হোসেন বেপারী (৪৫) নির্মাণ শ্রমিকের কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। ওসি নূরুল বলেন, পারিবারিক নানা বিষয়ে স্ত্রী মুনিরা বেগমের (৩৫) সঙ্গে মোক্তারের বনিবনা হচ্ছিল না। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার সালিশ বৈঠকও করেছে। ভোরে তাকে কুপিয়ে আহত করার পর মুনিরা নিজেই স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাহিদুল আলমকে ফোন করে জানান। তখন তারা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পুলিশ ইতোমধ্যেই মুনিরা, তার ১৪ বছর বয়সী ছেলে ও ১৬ বছর বয়সী মেয়েকে আটক করেছে জানিয়ে ওসি নূরুল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর