April 23, 2026, 4:10 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

সরব ঐন্দ্রিলা

সরব ঐন্দ্রিলা

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছোট পর্দার দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। ২০০৭ সালের পর টানা ১০ বছর অভিনয়ে বিরতি টানেন। গেল বছরের শেষের দিক থেকে আবার অভিনয়ে নিয়মিত হয়েছেন বলে জানান তিনি। ১০ বছর পর অভিনেতা অপূর্বর সঙ্গে ‘বিলাভড’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে তার নতুন জার্নি শুরু হয়। অভিনয়ের পাশাপাশি নাটকের জন্য গল্পও লিখছেন। নির্মাতাদেরও ঐন্দ্রিলার প্রতি আগ্রহ দেখা যায়।

ঐন্দ্রিলার এই নতুন জার্নি কেমন যাচ্ছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, নাটকের মানুষদের মধ্যে এখন গ্রুপিং বিষয়টা বেশি দেখা যাচ্ছে। সবাই সবার গ্রুপের কলাকুশলীদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এর ফলে অনেকের সঙ্গে দূরত্বও সৃষ্টি হচ্ছে। একটি পক্ষ অন্য পক্ষের সঙ্গে তেমন কাজে আগ্রহ দেখায় না। কিন্তু আমার শুরুর দিকে এই গ্রুপ বিষয়টি ছিল না। সবাই আমরা একই পরিবারের মতো কাজ করেছি। তবুও আমি আমার মতো কাজ করছি। আশা করছি এরমধ্যে দিয়েই ভালোভাবে এগিয়ে যেতে পারবো। এবার ঈদে ইউটিউবে প্রকাশ হয়েছে এই অভিনেত্রীর ‘সাংসারিক ভালোবাসা’ শিরোনামের একটি নাটক। এই নাটকে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে। এটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকটির জন্য দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান এই গ্ল্যামারস কন্যা। এদিকে ঈদের ছুটি কাটিয়ে এরইমধ্যে আবারো অভিনয়ে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার তিনি শেষ করেছেন ‘চিলে কোঠার সংসার’ শিরোনামের একটি একক নাটকের কাজ। এই নাটকে তাকে দেখা যাবে অভিনেতা সজলের সঙ্গে। জাকির হোসেনের রচনায় এটি নির্মাণ করেছেন রিদম খান শাহিন। আসছে ঈদুল আজহার জন্য এই নাটকটি নির্মিত হয়েছে। একটি সুখী দম্পতির গল্প নিয়ে এই নাটকের প্রেক্ষাপট। গল্পে সজল ও ঐন্দ্রিলাকে দেখা যাবে একটি সুখী দম্পতির ভূমিকায়। সেখানে তৃতীয় ব্যক্তি এসে প্রবেশ করতে চায়। এভাবে নাটকের গল্পটি এগিয়ে যাবে। এদিকে এখন সারা বিশ্ব বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে। সেই উন্মাদনায় ডুবে আছেন ঐন্দ্রিলাও। এই পর্দাকন্যা আর্জেন্টিনার সমর্থক। ছোটবেলায় বাবা প্রয়াত বুলবুল আহমেদকে আর্জেন্টিনা সাপোর্ট করতে দেখতেন। সেই থেকে তিনিও আর্জেন্টিনার প্রেমে পড়েন বলে জানান। তবে এবার আর্জেন্টিনা তার সমর্থকদের শুরুতে কিছুটা নিরাশ করেছে বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষ্য, এক মেসিকে দিয়ে তো পুরো দল চলে না।

Share Button

     এ জাতীয় আরো খবর