April 21, 2026, 2:53 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

এবার অস্ট্রেলিয়ায় ‘বিজলী’

এবার অস্ট্রেলিয়ায় ‘বিজলী’

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা ববি এখন অস্ট্রেলিয়ায়। সেখানে তার অভিনীত ‘বিজলী’ ছবিটি দেখানো হবে। এরইমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ববি। এতে বিজলী চরিত্রে তিনি অভিনয় করেছেন এই তারকা অভিনেত্রী। এ প্রসঙ্গে ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, প্রথমে অস্ট্রেলিয়ায় ‘বিজলী’র চারটি শো অনুষ্ঠিত হবে। দর্শক চাহিদার ওপর ভিত্তি করে শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

দেশে ‘বিজলী’ দর্শকের অনেক প্রশংসা পেয়েছে। আশা করছি, প্রবাসীদেরও মন জয় করতে পারবে। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় প্রথম শোতে অংশ নিতে ববি আজ  সেখানে পৌঁছেছেন। আমি অসুস্থ থাকায় যেতে পারিনি। সায়েন্স ফিকশন ছবিটি অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডে মুক্তি পাবে।

পর্যায়ক্রমে আমেরিকা ও কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা। প্রযোজনা সূত্রে জানা যায়, ৮ই জুলাই সিডনিতে ছবিটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৩ই এপ্রিল ‘বিজলী’ বাংলাদেশের ৭৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে ববি ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ, টাইগার রবি, শিমুল খান, কলকাতার অভিনেতা শতাব্দী রায় ও রণবীর। ববির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে ছবিটি নির্মাণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর