April 13, 2026, 8:40 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ইন্টারনেট ফ্রি ওয়ালটন স্মার্টফোন কিনলে

ইন্টারনেট ফ্রি ওয়ালটন স্মার্টফোন কিনলে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে বিভিন্ন অপারেটরের গ্রাহকদের জন্য বিশেষ ডেটা অফার দিচ্ছে ওয়ালটন।

ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ালটন স্মার্টফোন কিনে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট।

দুই হাজার ৯৯০ টাকা থেকে ২৭ হাজার ৯৯০ টাকা দামের বিভিন্ন মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনলেই মিলছে সর্বোচ্চ ১৫ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট।

ওয়ালটনের এই স্মার্টফোন কিনে গ্রামীণফোন গ্রাহকরা পাবেন ৮ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট।

ওয়ালটনের তিনটি মডেলের ফোরজি স্মার্টফোনে মোবাইল অপারেটর রবির গ্রাহকরা পাচ্ছেন ১৫ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট।

বাংলালিংক গ্রাহকরা ১৭টি মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পাবেন সর্বোচ্চ ৯ জিবি ফ্রি ইন্টারনেট।

ওয়ালটন সেলুলার ফোন বিপণন বিভাগের প্রধান মো. আসিফুর রহমান খান বলেন, ”সম্প্রতি ওয়ালটন একসাথে বাজারে ছেড়েছে চারটি নতুন মডেলের ফোরজি স্মার্টফোন।

“দেশে তৈরি এসব হ্যান্ডসেট ক্রেতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।”

ইএমআই ও কিস্তি সুবিধায় ফোন কেনার ক্ষেত্রেও ক্রেতারা ফ্রি ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর