January 13, 2026, 3:11 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

মৌসুমী হামিদ আগুন পানির

মৌসুমী হামিদ আগুন পানির

mostbet mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

এবার আগুন-পানি’তে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে। পাঠক শিরোনামটি দেখে চমকে উঠছেন হয়তো। না, চমকে যাবার কিছু নেই। কারণ তারকা সংগীতশিল্পী আসিফ আকবরের ‘আগুন-পানি’ শিরোনামের একটি গানের ভিডিওতে প্রথমবারের মতো মডেল হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে। এরইমধ্যে ভিডিওটির কাজ শেষ হয়েছে। গানটির কথা ও সুর করেছেন তরুণ মুন্সি।

ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির। খুব শিগগিরই এটি প্রকাশ হবে। ভিডিওটি প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, এখন অনেক ভালো মানের মিউজিক ভিডিও হচ্ছে। আমারও মিউজিক ভিডিওতে কাজ করার ইচ্ছে ছিল। এ ছাড়া ছোটবেলা থেকে আমি আসিফ ভাইয়ের ফ্যান। ছোটবেলার প্রথম ক্রাশ তিনি। সেই কারণে আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে না করিনি। গানটির কথা ও সুর অনেক চমৎকার। মিউজিক ভিডিওতে আমার এবং আসিফ ভাইয়ের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করবে বলে আশা করছি। এদিকে এই অভিনেত্রী ঈদের ছুটি কাটিয়ে আবারো শুটিংয়ে ফিরেছেন। রোববার তিনি ‘মা জননী’ শিরোনামের একটি একক নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এটি নির্মাণ করছেন জুয়েল হাসান। এটিতে আরো অভিনয় করছেন দিলারা জামান ও রওনক হাসান। প্রসঙ্গত, এবারের ঈদে মৌসুমী হামিদের একাধিক নাটক-টেলিফিল্ম বিভিন্ন চ্যানেলে প্রচার হয়। এগুলোর মধ্য থেকে সুমন আনোয়ারের ‘স্বপ্নবাড়ি’ ও ‘কমলার বনবাস’ এবং সোহরাব হোসেন দোদুলের ‘কেউ যেন না জানে’সহ বেশ কিছু নাটকের জন্য দর্শকের কাছ থেকে প্রশংসা পান বলে জানান তিনি। ঈদের নাটকগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই গ্ল্যামারকন্যা। তিনি বলেন, সত্যি এবার মনের মতো কিছু গল্পে কাজ করতে পেরেছি। দর্শকের কাছ থেকেও অনেকগুলো নাটকের জন্য বেশ সাড়া পেয়েছি। আমি বরাবরই চ্যালেঞ্জিং ও নতুন চরিত্রে অভিনয় করতে প্রস্তুত থাকি। সেই ধারাবাহিকতায় ‘কমলার বনবাস’ নাটকের চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল বলে আমি মনে করি।

Share Button

     এ জাতীয় আরো খবর