April 21, 2026, 2:39 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

উল্লাপাড়ায় ৮ মাদকসেবীকে কারাদণ্ড

মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

mostbet

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবন ও জুয়া খেলার অপরাধে আট জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত। এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

২৫জুন সোমবার দুপুরে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান জানান, ভোররাত হতে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান চালিয়ে ওই আট ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের নাসের আলীর ছেলে শামীম রেজা (৩৫), বেলকুচি উপজেলার খিদ্র গোপরেখী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে বিপ্লব খান (৪৫), দৌলতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মহাব্বত আলী (৫২), বিশ্বাসবাড়ি গ্রামের মৃত কোবাত আলীর ছেলে আব্দুল কাদের (৫৫), শ্যামগাতী গ্রামের মো. হারুনের ছেলে আরিফুল ইসলাম (৩০), সগুনা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে হাসেম আলী (৩৮), চৌহালী উপজেলার সোদিয়া চাঁদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সিরাজুল ইসলাম (৬০) ও খুকনী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৮)।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর