April 23, 2026, 2:36 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

আসছেন রিচি

আসছেন রিচি

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

প্রায় পাঁচ মাস পর আবারো ঢাকায় আসছেন রিচি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মধ্যরাতে এ অভিনেত্রী ঢাকার মাটিতে পা রাখবেন বলে আমেরিকা থেকে মুঠোফোনে জানিয়েছেন। তিনি আরো জানান, এবার কয়েকটি কারণে ঢাকায় আসছেন। এগুলো হচ্ছে মায়ের সঙ্গে কোরবানির ঈদ করা, রংপুরে নানী রিজিয়া বেগমকে দেখতে যাওয়া এবং কয়েকটি ঈদ নাটক-টেলিফিল্মে কাজ করা। সব মিলিয়ে আগামি সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশে থাকবেন বলে জানান। রিচি আরো জানান, আগামি আগস্টে তার স্বামী তার সঙ্গে সময় কাটাতে আমেরিকা থেকে দেশে আসবেন।

পরে সেপ্টেম্বরের মাঝামাঝিতে তারা একসঙ্গে আমেরিকা ফিরে যাবেন। এদিকে রিচি অভিনীত রহমতুল্লাহ তুহিন পরিচালিত ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকটি প্রতি শনি ও রবিবার রাত  ৮টা ২০ মিনিটে এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এতে তিনি ফেরদৌসী মজুমদারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন। একই পরিচালকের নির্দেশনায় তিনি আমেরিকায় শুটিংয়ে অংশ নিচ্ছেন ‘নিউ ইয়র্ক থেকে বলছি’ নামের একটি নাটকে। এ মাসের শেষে ধারাবাহিক এ নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে বলে জানান নির্মাতা তুহিন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর