December 6, 2025, 11:35 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

ঢাকায় সেল বেড়েছে ‘পোড়ামন টু’-এর

ঢাকায় সেল বেড়েছে ‘পোড়ামন টু’-এর

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনার পাশাপাশি বেশকিছু দেশীয় ছবি দর্শকদের উপহার দিয়েছে। এবার ঈদে সবচেয়ে কম হলে মুক্তি পেয়েছিল তাদের একটি ছবি। ছবির নাম ‘পোড়ামন টু’। সিয়াম ও পূজা অভিনীত এ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকরা সিনেমা হলে ভিড় জমিয়েছেন। বিশেষ করে ঢাকার নিউ মার্কেট-নীলক্ষেত এলাকার ‘বলাকা’ সিনেমা হলে প্রথম ৭ দিনে এ ছবির টিকিট বিক্রি হয়েছে ২৮ লাখ ৩২ হাজার ২৬৮ টাকা। এ সিনেমা হলের ম্যানেজার শাহীন জানান, ‘পোড়ামন টু’ ছবিটি দর্শক বেশ পছন্দ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বুয়েট, ঢামেক, টিটিসি কলেজসহ বিভিন্ন জায়গা থেকে এসে দর্শকরা ছবিটি দেখেছেন।

অনেক শো হাউজফুল পেয়েছি। ঈদের দিন থেকে সেল বাড়তে থাকে। এটাকে তিনি রীতিমতো ‘রেকর্ড’ হিসেবে দাবি করেছেন। ঢাকার অন্যান্য সিনেমা হলের খবর জানতে চাইলে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ৭ দিনে এত টাকার ব্যবসা আর কোনো ছবি এবার ঈদে করেনি। বাংলাদেশের ছবি হিসেবে এই ছবি বেশি ব্যবসা করেছে। বিশেষ করে ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন দুটি শো ছিল। ৭ দিনে ৯ লাখ ৭৭ হাজার ১৫০ টাকার টিকিট সেল হয়েছে। আর রাজধানীর ব্লকবাস্টারে ৩৫ লাখ ২৮ হাজার, শ্যামলীতে ১৪ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা, গাজীপুরের বর্ষায় ৪ লাখ ৫০ হাজার ৪৫০ টাকার টিকিট প্রথম ৭ দিনে বিক্রয় হয়েছে। ঢাকায় ‘পোড়ামন টু’-এর সেল বেড়েই চলেছে। ব্যবসার দিক নিয়ে আমি ছবিটি নিয়ে বেশ আশাবাদী। ‘পোড়ামন টু’ ছবির পরিচালক রায়হান রাফী। বাংলাদেশে মোট ২৩ সিনেমা হলে চলছে ‘পোড়ামন টু’ ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ সূত্রে জানা গেছে, ২৯শে জুন অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে সিনেমা হলের সংখ্যা দ্বিগুণ হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর