March 11, 2026, 12:49 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

ইরাকের প্রধানমন্ত্রী আবাদির সঙ্গে আল সদরের জোট গঠন

ইরাকের প্রধানমন্ত্রী আবাদির সঙ্গে আল সদরের জোট গঠন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

নতুন সরকার গঠনের লক্ষ্যে জোট গঠনের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ও শিয়া নেতা মুক্তাদা আল সদর। গত মাসে সংসদীয় নির্বাচনের পর থেকে চলা রাজনৈতিক টানাপোড়েনের পর দ্রুত সরকার গঠনের জন্যই ইরাকের দুই শীর্ষ নেতা এই জোট গঠন করলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল  জাজিরা এ খবর জানিয়েছে। সদরের সাইরুন জোট মে মাসের নির্বাচনে ৫৪টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পায়। আর ৩২৯ আসনের ইরাকি পার্লামেন্টের মাত্র ৪২টিতে জয়ী হয়ে প্রধানমন্ত্রী আবাদির জোট তৃতীয় অবস্থানে থাকে। দ্বিতীয় অবস্থানে থাকা ইরানপন্থী শিয়া নেতা হাদি আল আমিরির দল পেয়েছে ৪৭টি আসন। এর আগে তার সঙ্গেও জোট গঠনের কথা জানিয়েছিলেন আল সদর। মে মাসের নির্বাচনে শীর্ষ তিন দলই শিয়াপন্থী। তারা সবাই মিলে ১৪০টিরও বেশি আসনে জয়লাভ করেছে। দেশটিতে সরকার গঠনের জন্য কমপক্ষে ১৬৫ আসনের প্রয়োজন। তাই সুন্নি আরব ও কুর্দি রাজনীতিকদেরও জোটে টানার চেষ্টা করছে তারা। গত শনিবার শিয়াদের পবিত্র নগরী নাজাফে তিন ঘণ্টার বৈঠক শেষে আল আবাদি ও আল সদর একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতেই জোট গঠনের ঘোষণা দেন তারা। এতে বলা হয়, নতুন সরকার গঠন ত্বরান্বিত করার জন্য তাদের জোট সাম্প্রদায়িক ও জাতিগত বিভেদ ভুলে গিয়ে কাজ করবে। এ ছাড়া তারা জনগণের আশা-আকাক্সক্ষা পূরণের নীতিতে একাত্মতা প্রকাশ করেছেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আল সদর বলেন, ‘পরবর্তী সরকার গঠন ত্বরান্বিত করা ও ইরাকি জনগণের স্বার্থের নিশ্চয়তার জন্য সাধারণ বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমরা যৌথ সম্পদায়িক, যৌথ নৃতাত্ত্বিক জোটের ঘোষণা দিচ্ছি।’ আল সদর ২০১১ সাল পর্যন্ত মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পরে তিনি ইরাকি জনগণের স্বার্থ রক্ষার জন্য নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফেরেন। তিনি ইরাকি সমাজের সব অংশ নিয়ে বৃহত্তর জোট গঠনের জন্য আহ্বান জানান। এর মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক সরকার গঠন করা যাবে।  এই জোট গঠনের ঘোষণায় নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা ইরানপন্থী হাদি আল আমিরির কথা উল্লেখ করা হয়নি। এই মাসের শুরুতে তার সঙ্গে জোট গঠনের ঘোষণা দিয়েছিলেন আল সদর। এই ঘোষণার পর আল আমিরির দলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আল আবাদি বলেছেন, এই চুক্তির মাধ্যমে আল সদরের অন্যান্য সহযোগীদের সঙ্গে কোনও আপস করা হবে না।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি, ইতোমধ্যে অন্যান্য পক্ষ জোট গঠন করলেও এই জোট কারও বিপরীত অবস্থান নেবে না। বরং একই উদ্দেশে ও এই নীতিতে চলবে’। আল সদরের জোটে কমিউনিস্ট ও অসাম্প্রদায়িক ইরাকিদের অন্তর্ভূক্ত করা হয়েছে। তারা ইরাকে যেকোনও ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তা যুক্তরাষ্ট্র বা ইরান যেই হোক।  আর আমিরি ইরাকে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সময় তিনি ইরানে দুই বছর নির্বাসনে ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর