December 11, 2025, 9:32 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

‘যুক্তরাষ্ট্রের দরকার অন্যান্যের সঙ্গে কাজ করা’

‘যুক্তরাষ্ট্রের দরকার অন্যান্যের সঙ্গে কাজ করা’

ডিটেকটিভ নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের নেওয়া উদ্যোগের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করলেও বিরোধ মেটাতে যুক্তরাষ্ট্রের নেতাকে আলাপ-আলোচনার পরামর্শও দিয়েছেন বলে জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।

গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে লুং বলেন, চাপ অব্যাহত রাখা দরকার, পাশাপাশি সংলাপও দরকার। যুক্তরাষ্ট্রের দরকার অন্যান্যের সঙ্গে কাজ করা। এই ইস্যুটির সমাধান করতে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও রাশিয়াকে অন্তর্ভুক্ত করা দরকার। চীনের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তোলার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সিঙ্গাপুর ও ওই অঞ্চলের অন্যান্য দেশ ‘চীনের সঙ্গে আপনাদের সম্পর্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে’ এবং এই সম্পর্ককে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ বলে বিবেচনা করে।

Share Button

     এ জাতীয় আরো খবর