April 22, 2026, 2:42 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

বৃটেন প্রবাসী মুক্তিযোদ্ধা এম এ হকের পিতা আলহাজ্ব আব্দুল খালিকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ

mostbet

স্বাধীন বাংলাদেশের প্রথম পাসপোর্টধারী বৃটেন প্রবাসী মুক্তিযোদ্ধা এম এ হক (মোঃ আব্দুল হক) ও বর্তমানে কানাডা প্রবাসী মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার এম এ রব (মোঃ আব্দুর রব) এর পিতা, মৌলভীবাজার শহরের মিশন রোডের বাসিন্দা, শহরের প্রায় সবচেয়ে প্রবীন ব্যক্তি, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত বৃটেন প্রবাসী আলহাজ্ব আব্দুল খালিক আজ ২৪ জুন রবিবার ভোর ৪:২২ মিনিটে সিলেট আল হারামাইন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ জোহর হযরত সৈয়দ শাহমোস্তফা (রঃ) এর দরগাহ প্রাঙ্গনে মরহুমের ১ম জানাযা এবং বিকাল সাড়ে তিনটায় তার জগৎসী গ্রামের বাড়ীতে ২য় জানাযা শেষে তাকে স্থানীয় কবরসস্থানে দাফন করা হয়। মুত্যুকালে আলহাজ্ব আব্দুল খালিকের বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ পুত্র, ৪ কন্যা, ২৪ পৌত্র-পৌত্রী (নাতি-নাতনী) ও ৭ প্রপৌত্র-প্রপৌত্রী (নাতি-নাতনীর সন্তান)সহ আত্বীয় -স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব আব্দুল খালিকের মৃত্যুতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা নেতৃবৃন্দ, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরামের জেলা নেতৃবৃন্দ ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্বার  শান্তি কামনা করছেন।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর