আব্দুস সামাদ আজাদ সিলেট প্রতিনিধিঃ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।গত(২১জুন )বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতৎকার শেষে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয় বলে স্হানীয় নেতৃবৃন্দের সূত্রে জানায়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন-প্রত্যাশী মহানগর বিএনপির সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আমাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে মনোনয়ন বোর্ড কোনও সিদ্ধন্ত দেয়নি।’তিনি আরও বলেন, ‘আমরা সিলেটের সব মনোনয়ন-প্রত্যাশী বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে আগামী নির্বাচনে মনোনয়ন না দিতে দলের নীতি নির্ধারকদের অনুরোধ করেছি। কারণ তিনি এখন আর বিএনপির নেতা নেই। দলের কোনও কর্মসূচিতে তাকে পাওয়া যায়নি। তাই তার বাইরে দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষ হয়ে নির্বাচনে কাজ করবো বলে এসেছি।’
সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি মনোনয়নপত্র সংগহ করেছি। আজ সাক্ষাৎকার দিয়েছি। দলের পক্ষে থেকে আমাকে বলা হয়েছে, সেখানে অন্য কাউকে প্রার্থী করা হলে আমার অবস্থান কী হবে? আমি বলেছি, দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে কাজ করবো।’ তিনি আরও বলেন, ‘আমাকেও নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’
এর আগে বুধবার (২০ জুন) তারা ১০ হাজার টাকা জমা দিয়ে ৬ জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এরপর বৃহস্পতিবার (২১ জুন) ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দেন তারা।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও যুবদল নেতা ছালাহউদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
প্রাইভেট ডিটেকটিভ/২৩জুন ২০১৮/ইকবাল