April 13, 2026, 4:43 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চিরদিন ক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর হয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার: ফখরুল

চিরদিন ক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর হয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার: ফখরুল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর হয়ে সরকার দেশব্যাপী বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনকে প্রভাবিত করার জন্য জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে সরকার। চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহোৎসব চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা দায়ের ও কারান্তরীণ করা যেনো শাসকগোষ্ঠীর এক ধরনের তামাশায় পরিণত হয়েছে। ফখরুল আরও বলেন, কাশিমপুরের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী শওকত হোসেন সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার। আমি শওকত হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর