April 13, 2026, 9:12 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহী সিটি নির্বাচন : কাউন্সিলর পদে ১৩৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী সিটি নির্বাচন : কাউন্সিলর পদে ১৩৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে ১৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৯৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন। গত মঙ্গলবার পর্যন্ত রাজশাহী নির্বাচন কমিশনের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে এ দিন পর্যন্ত কোন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এবার রাজশাহী সিটি কর্পোরেশনে ৩০ টি সাধারণ ও ১০ টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন। এ সিটি করপোরেশনে এবারো ভোট কেন্দ্র করা হয়েছে ১৩৭টি। এ তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারি রিটানিং কর্মকর্তা আতিয়ার রহমান গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মুঠোফোনের মাধ্যমে জানান, গত ১৩ জুন গতকাল বুধবার আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার থেকে তারা মনোনয়ন পত্র বিতরণ শুরু করেছেন। প্রথম দিনে ২০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। বাকিরা গত মঙ্গলবার পযর্ন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন। মাঝে তিনদিন ছুটি থাকলেও ঈদের দিন ছাড়া বাকি দিন নির্বাচন কর্মকর্তার কার্যালয় খোলা ছিল। আতিয়ার রহমান জানান, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ৩০ জুলাই ভোট গ্রহণ হবে। রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর