April 13, 2026, 1:55 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীর বিকল্প নেই: গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থী

সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীর বিকল্প নেই: গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন চায় তবে সেনাবাহিনীর বিকল্প নেই। একমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনীই একটি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিতে পারে। গতকাল মঙ্গলবার গাছা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করার সময় এসব কথা বলেন হাসান উদ্দিন সরকার। এ সময় তাঁর সঙ্গে তাঁর কর্মী সমর্থকরা ছিলেন। সিটি নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি হাসান উদ্দিন সরকারের। হাসান উদ্দিন সরকার বলেন, আমার মনে হয়, জনগণেরও আস্থা রয়েছে এ দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি।সাধারণ মানুষের আস্থা আছে। অতএব এই সেনাবাহিনী মোতায়েন করলে জনগণও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিতে আসবে। তারা শান্তিতে ভোট দিতে পারবে। আগামী ৩০ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে হাসান সরকারের বিরুদ্ধে লড়বেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম।

Share Button

     এ জাতীয় আরো খবর