April 13, 2026, 10:27 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বিদেশে দৌড়ঝাঁপ না করে বিএনপির নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিত: বাণিজ্যমন্ত্রী

বিদেশে দৌড়ঝাঁপ না করে বিএনপির নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিত: বাণিজ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কারা কর্তৃপক্ষ বাস্তবমুখি পদক্ষেপ গ্রহন করবে। যে বিএনপি ভারতের সমালোচনা করতো, এখন তারা সেই ভারতের কাছেই দৌড়াদৌড়ি করছে এবং বিদেশেও দৌড়াচ্ছে এটা দু:খজনক। বাংলাদেশের নির্বাচন একটা অভ্যন্তরীন নির্বাচন এখানো কখনো বিদেশীরা হস্তক্ষেপ করেনি। অতিতেও করেনি ভবিষ্যতেও করবে না। গতকাল মঙ্গলবার ভোলার দৌলতখানে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যে দলটি পাকিস্তানমুখী, যারা ভারতের বিপক্ষে পাকিস্তানের পক্ষে এবং যারা ভারতের বিছন্নতাবাদীদেরকে আশ্রয় দিয়েছিলো, সেই দল আজ ভারতের কাছেই দৌড়াদৌড়ি করছে। পৃথীবির কোন দেশ একটা দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেনা, আমরা মনে করি, নিরপেক্ষ অবাধ যে নির্বাচনে হবে সেখানে বিদেশে দৌড়ঝাপ না করে বিএনপি’র নির্বাচনে অংশ্রগহনের প্রস্তুতি নেয়া উচিত। মন্ত্রী আরো বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অরাজগতা, বিশৃঙ্খলা, মানুষ হত্যা ও ভোট কেন্দ্র পুড়িয়ে দেয়াসহ অনেক অরাজগতা করেছিলো। কিন্তু সেটা তাদের যে ভুল ছিলো তা উপলব্ধি করতে পেরেছে, নির্বাচন না করার ভুলও উপলব্ধি করতে পেরেছে। এ সময় দৌলতখান পৌরসভাসহ উত্তর জয়নগর, চরখলিফা, ভবানীপুর, হাজিপুরসহ বিভিন্ন ইউনিয়নে ১২ হাজার দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর